বাইপাসের পথদুর্ঘটনার তদন্ত থেকে ট্যাংরায় উদ্ধার ৩ মৃতদেহ


দিন দর্পণ, কলকাতাঃ বুধবার সকালে বাইপাসের কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রিবাহী গাড়ি।উপর একটি পথদুর্ঘটনায় তিনজন আহত হন।দুর্ঘটনার কারণ জানতেই তদন্তে নামে পুলিশ।এরপরেই মোড় ঘোরানো চাঞ্চল্য সামনে উঠে আসে খোদ পুলিশের হাতে।দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের কাছ থেকে ট্যাংরার ঠিকানা উদ্ধার করে পুলিশ।সেই ঠিকানা সূত্রে দুর্ঘটনার খবর দিতে ট্যাংরার বাড়িটিতে পৌঁছেছিল পুলিশ।

ট্যাংরার বাড়িতে পৌঁছে পুলিশ দেখেন তিনটি ঘর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেন।মৃতদের তালিকায় ছিল দুইজন মহিলা এবং এক কিশোরী।প্রত্যেকেরই রহস্যজনকভাবে হাতের শিরা কাটা ছিল বলে জানিয়েছেন পুলিশ।এদিকে স্থানীয় সূত্রের জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুই মহিলা এবং এক কিশোরী রয়েছে।বুধবার সকালে বাড়িটির তিনটি ঘর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়।হাতের শিরা দুজনেরই কাটা, তবে একজনের গলায় ক্ষত রয়েছে।প্রাথমিকভাবে জানা গেছিল, কিশোরীর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।তবে পরে জানা যায়, তার ঠোঁট এবং নাকের নীচে আঘাতের চিহ্ন রয়েছে।মৃত এক মহিলার স্বামী কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন।হাসপাতালে তিনি চিকিৎসাধীন।পরিবারের সকলেই আত্মহত্যা করেছেন না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের মধ্যে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করা যায়নি।মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে।ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা।রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধদমন শাখা) রূপেশ কুমার।পুলিশ জানিয়েছে।বাইপাসের দুর্ঘটনায় আহতদের একজন দাবি করেছেন, আর্থিক অনটনের কারণে পরিবারের সকলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে।ওই ব্যক্তি আরও দাবি করেছেন, বুধবার সকালে তাঁরাও নিজেদের শেষ করে দেওয়ার জন্যই ওই দুর্ঘটনা ঘটান।

ট্যাংরাকান্ডে আপাতত পুলিশের হাতে যে তথ্য এসেছে তা থেকে একনও স্পষ্ট হয়নি যে ঘটনাটি খুন না আত্মহত্যা।কিন্তু, পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, খুব শীঘ্রই ঘটনার পুনর্র্নিমাণ করা হবে।পুলিশ অপেক্ষা করছে মৃতদের ময়নাতদন্তের রিপোর্টের জন্য।সেই রিপোর্টই অনেক কিছু পরিষ্কার করে দেবে। বুধবার সকালেই ট্যাংরার ঘটনাস্থলে গেছিলেন সিপি।সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।আহতদের বয়ানের ভিত্তিতে তদন্ত হচ্ছে তবে তাঁরা কতটা ঠিক বলছেন বা ভুল বলছেন, সেটাও তদন্তসাপেক্ষ।পরে দুপুরের সাংবাদিক বৈঠকে বলেন, বাইপাসের দুর্ঘটনায় ওই পরিবারের বাকি সদস্য যারা আহত হয়েছেন তাদের নিয়ে ঘটনার পুনর্র্নিমাণ করা হবে।তবে যেহেতু তাঁরা বর্তমানে অসুস্থ তাই এখনই এই কাজ করা যাচ্ছে না।তবে আগামী কয়েকদিনের মধ্যেই তা করা হবে বলে জানান সিপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *