দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা পুলিশ এবার নয়া প্রযুক্তিতে নজরদারি চালাবে গোটা শহরে।৬ কিলোমিটার উপর থেকে পখির চোখে মতো শহরকে দেখবে।কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ।এবার অত্যাধুনিক দুটি ড্রোন নিয়ে আসছে লালবাজার।নতুন ডিভিশন ভাঙড় বিশাল এলাকাজুড়ে।এছাড়াও পূর্ব কলকাতার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকাও বড় এলাকাজুড়ে।ওই বিশাল এলাকায় একসঙ্গে নজরদারি করার জন্য ‘তীক্ষ্ণ চোখ’ প্রয়োজন।ইতিমধ্যেই কলকাতায় আকাশপথে নজরদারির জন্য প্রায় এক ডজন ড্রোন কলকাতা পুলিশের হাতে রয়েছে।কিন্তু এবার আরও আধুনিক ড্রোন আনতে চলেছে পুলিশ।
লালবাজারের সূত্র খবর, এখনও পর্যন্ত যে ড্রোনগুলি কলকাতা পুলিশের কাছে রয়েছে কিন্তু অত্যধুনিক প্রযুক্তির কথা মাথায় রেখে এবং নতুন ড্রোনের ব্যাটারির সময়সীমা মাথায় রেখেই নয়া ড্রোন আনতে তৎপর কলকাতা পুলিশ।প্রায় ১১ লক্ষ টাকা খরচ করে এই ড্রোনগুলি কেনার পরিকল্পনা করছে লালবাজার।এই নতুন ড্রোনগুলি ৫ থেকে ৬ কিলোমিটার উপর থেকে ছবি তুলতে পারবে।প্রায় ৩ কিলোমিটার পরিধির ভিডিও তুলতে পারবে ড্রোনের অত্যাধুনিক ক্যামেরা।
এছাড়াও অনেক উপর থেকে প্রয়োজন নজরদারির।সুরক্ষা ও নিরাপত্তার প্রয়োজনে বহুতলের ছাদে কেউ লুকিয়ে রয়েছে কি না, সেদিকেও কড়া নজর রাখবে ড্রোন।আবার অগ্নিকাণ্ডের মতো কোনও ঘটনা যদি ঘটে, তখনও ড্রোন নজর রাখবে যে, কেউ প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছেন কি না।তাঁদের উদ্ধারকাজেও সাহায্য করতে পারবে এই আধুনিক ড্রোন।এই নতুন ও আধুনিক ড্রোনের ওজন হবে এক কিলোগ্রাম।৪০ মিনিট সহজেই উড়তে পারবে নতুন ড্রোন।প্রায় ৬ কিলোমিটার উপরে ওড়ার সময় ড্রোন যাতে হাওয়ার বাধা কাটিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাও রাখা হবে।এই নতুন ড্রোনের ব্যাটারির ক্ষমতাও থাকবে অনেক বেশি।দুটি ড্রোনের সঙ্গে আটটি ব্যাটারিও থাকবে।পুরনো ড্রোনের তুলনায় পাখার শধও হবে অনেক কম।যদি ওড়ার সময় কোনও বাধা আসে, অথবা যদি ড্রোন নেমে জলাশয় বা মাটির কাছাকাছি এসে পড়ে, ড্রোনের ভিতর থাকা সেন্সরই তা জানিয়ে দেবে অপারেটরকে। অপারেটর স্ক্রিনে যাতে স্পষ্ট ছবি দেখতে পান, সেই ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছে পুলিশ।
