দিন দর্পণ, হাওড়াঃ আরও একবার বাতিল একাধিক লোকাল ট্রেন।আগামী দুদিনে হাওড়া শাখা থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে।যাত্রীদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে বলেই অনুমান।পূর্বরেল থেকে জানানো হয়েছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় বাতিল থাকবে ট্রেন গুলি।রেল সূত্রে খবর, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে।সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বাতিল থাকছে:-
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯,৩৭৩৫১
তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪
রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে:-
তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮
তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬
গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২
গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০
আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০
হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮
রবিবার আপ লাইনে বাতিল থাকছে:-
হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫
হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯
হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭
দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে।সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের মধ্যে যাতায়াতকারী ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
কিছুদিন আগেই প্রায় একমাস জুড়ে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচল বিপর্যস্ত ছিল।বেনারস রোডের উপর নতুন সেতু তৈরির কাজ চলছিল হাওড়া ও লিলুয়ার মাঝে।এর ফলে একাধিক ট্রেন চলাচল বন্ধ করা হয়।ফের আরামবাগ সেকশনে কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ থাকার বিজ্ঞপ্তি জারি করা হল।যদিও হাওড়া ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন, শনি-রবিবার যাত্রী সংখ্যার চাপ অত্যন্ত কম থাকে।সেই জন্যেই এই দিনগুলো বাছাই করা হয়।তবে যাত্রীদের বক্তব্য প্রায় প্রতি সপ্তাহেই সংষ্কারের নামে ভোগান্তি বাড়ছে নিত্য যাত্রীদের।
