৩৬ টি নিষিদ্ধ চিনা অ্যাপ ভারতে আবারও ফিরল


দিন দর্পণ, ১৩ ফেব্রুয়ারিঃ ২০২০ সালে আড়াইশোর বেশি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত।গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ডেটা গোপন রাখার উদ্দেশে ২৬৭ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।একে একে ডোকলাম, প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকায় ভারত ও চিনের সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত এলাকা।প্রতিবেশী চিনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকে।ভারত ও চিন সম্পর্কের অবনতির ফলস্বরূপ ২৬৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল ২০২০ সাল থেকে।

ভারত ও চিনের সম্পর্ক প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে, তা বলা যায়।আর যার ফল স্বরূপ বেশ কিছু নিষিদ্ধ হয়ে যাওয়া চিনা অ্যাপকে দেশে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।প্রায় ৩৬টি অ্যাপ ডাইনলোডের জন্য উপলব্ধ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে।তার মধ্যে ১৩টি চিনা কোম্পানির বাকিগুলো ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, সেশেলস, জাপান এবং বাংলাদেশের মতো দেশ থেকে এসেছে।যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইয়ুকু, টাওবাও, টানটান এর মতো ডেটিং অ্যাপ রয়েছে।গেমিং, শপিং, বিনোদন, ফাইল শেয়ারিং এবং কন্টেন্ট তৈরি সহ অ্যাপগুলি বিভিন্ন বিভাগের অন্তর্গত।কিন্তু, সকলের নজর চিনা কটেন্ট তৈরির অ্যাপ টিকটক ও গেমিং অ্যাপ পাবজির দিকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *