দিন দর্পণ,নয়াদিল্লিঃ এবার পড়ুয়াদের চাপ কমাতে নয়া উদ্দ্যোগ নিতে চলেছে সিআইএসসিআই বোর্ড।অঙ্ক- ইংরাজির সিলেবাসের উপর আমূল পরিবর্তন আনতে চলেছে বোর্ড কর্তৃপক্ষ।এরআগে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদেও এমনই নিয়ম জারি করা হয়।যা পড়ুয়াদের অতিচাপ কমাতে সক্ষম হয়েছিল।এবার একই পথে সিআইএসসিআই বোর্ড।ইংরাজি বই হতে চলেছে দু’রকম, মডার্ন ইংলিশ এবং ওল্ড ইংলিশ।একইভাবে অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লাইড(ফলিত গণিত)ম্যাথমেটিকস আনতে চলেছে সিআইএসসিই।অর্থাৎ ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধা মত অঙ্ক বা ইংরেজি পড়তে পারবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পর এবার পড়ুয়াদের চাপ কমাতে চলেছে সিআইএসসিইবোর্ড।যেখানে ইংরাজি বই হতে চলেছে দু’রকম, মডার্ন ইংলিশ এবং ওল্ড ইংলিশ।একইভাবে অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লাইড(ফলিত গণিত) ম্যাথমেটিকস আনতে চলেছে সিআইএসসিই।অর্থাৎ নিজেদের সুবিধা মতো অঙ্ক বা ইংরেজি পড়তে পারবে পড়ুয়ারা।আইএসসি পাস করার পর বহু পড়ুয়া ‘বেস্ট অফ ফোর’-এ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারত না এতদিন।তার প্রধান কারণ বেশ কিছু ইউনিভার্সিটি ‘বেস্ট অফ ফাইভ’-এর নম্বর অনুযায়ী ভর্তি নিত।এবারে সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনতে চলেছে সিআইএসসিই।
