বাংলার বাজেটে ৪ ডিএ বৃদ্ধি রাজ্যের সরকারি কর্মচারীদের


দিন দর্পণ, কলকাতাঃ বুধবার বিকেল পাঁচ টায় রাজ্য সরকারের বাজেট ঘোষণা করা হয়েছে।এবারের বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে তা পাবেন সরকারি কর্মীরা।পেনশনভোগীরাও নয়া হারে ডিএ পাবেন।গত বছর বাজেটেও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল।তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত ২৫ ডিসেম্বর সেই ধরনের কোনও ঘোষণা হয়নি।তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা যে প্রবল তা আগেই অনুমান করা হয়েছিল।

তবে বুধবার রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।আরও ৪ শতাংশ হারে বাড়ল মহার্ঘভাতা।চলতি বছরের এপ্রিল মাস থেকে নয়া হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।পেনশনভোগীরাও নয়া হারে ডিএ পাবেন।অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত।বাংলার বাজেটের এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা।এর আগে গত বছরেও বাজেটে ডিএ বাড়ানো হয়।সেবারও ৪ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।ছাব্বিশে বিধানসভা নির্বাচন।তার আগে অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টারস্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *