দিন দর্পণ, নয়াদিল্লিঃ গতকাল অর্থাও ১ফেব্রুয়ারি ২০২৫ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এই কারণে আজ শুক্রবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা করেন।অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে অর্থমন্ত্রী।
৪ এপ্রিল পর্যন্ত চলবে বাজেট অধিবেশন।২টি পর্যায়ে ভাগ হয়েছে বাজেট অভিবেশন।প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকে, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে।তাই সেদিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে।আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখতে পারবেন সাংসদরা।রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনার জন্য ৩ দিন নির্ধারণ করা হয়েছে।আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এরপর দ্বিতীয় পর্যায়ের অধিবেশন ১০ মার্চ থেকে শুরু হবে, চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।বাজেটের আগে আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হবে।
নরেন্দ্র মোদি তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে।ঠিক তার আগে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বক্তব্যের শুরুতেই তিনি বলেন, মানুষ আমাদের তৃতীয়বার আশীর্বাদ দেওয়ার পর এটাই আমাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।দেশের ১৫তম বাজেট শুরুর আগে দেশবাসীকে ইনোভেশন, ইনক্লুশন, ইনভেস্টমেন্ট এই তিন বিষয়ের কথা বলেন মোদি।মিশন মোডে দেশের সার্বিক বিকাশের জন্য সরকার কাজ করবে।জোর কণ্ঠে বলতে পারি যে, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, ‘বিকশিত ভারত’এর লক্ষ্যও পূর্ণ হবে।বিশেষ করে নারীশক্তিই এবং নারীশক্তির উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।গুরুত্বের বিচারে দ্বিতীয় স্থানে থাকবে সংস্কার, পরিবর্তন।
