দিন দর্পণ, ৩০শে জানুয়ারীঃ মহাকুম্ভে শনির দশা যেন লেগেই আছে।পদপিষ্টের মৃত্যুর আভাস এখনও কাটে নি, এরই মধ্যে ফের অগ্নিকান্ড ঘটনা ঘটলো মহাকুম্ভের মেলায়।বৃহস্পতিবার প্রয়াগরাজের ছটনাগ ঘাট- চত্বরে আগুনের ঘটনায় দাউদাউ করে জ্বলে গেল ১৫টি তাঁবু।তৎক্ষণাৎই ঘটনাস্থলের দিকে ছুটে যায় দমকলের বেশ ইঞ্জিন।আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি।ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর মেলেনি।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ছতনাগ ঘাট, নাগেশ্বর ঘাটের ২২ নম্বর সেক্টরের কাছে এই আগুন লাগে।তবে, এই আগুন মহাকুম্ভের মেলাস্থলের ঠিক ভিতরে লাগেনি।বরং, যেখানে এই আগুন লেগেছে, তাকে মূল মেলার বাইরের অংশ বা মেলার প্রান্তর বলা যেতে পারে।তবে ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্টভাবে জানা যায় নি।
উত্তরপ্রদেশের অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, তাঁদের কাছে এদিন দুপুরে খবর আসে, ২২ নম্বর সেক্টরে আগুন লেগেছে।দমকলের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেখেন, প্রায় ১২ থেকে ১৫টি তাঁবুতে আগুন লেগেছে।সেগুলি দাউ দাউ করে জ্বলছে।দ্রুত পদক্ষেপ করা হয়েছে।আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।তবে জানা গিয়েছে ওই শিবিরগুলির জন্য প্রশাসন অনুমোদিত হয়নি।তিনি আরও জানান, ঠিক কীভাবে বা কী কারণে আগুন লাগল, তা এখনই বলা সম্ভব নয়।তবে, শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।তিনি আরও অভিযোগ করেন, যেখানে এই তাঁবুগুলি খাঁটানো হয়েছিল, সেখানে আর কোনও বাড়তি রাস্তা নেই।যার ফলে দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয় ফায়ার ব্রিগেডের কর্মীদের।
