মহাকুম্ভের পুণ্যস্নান সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪


দিন দর্পণ, আগ্রাঃ সোমবার মৌণি আমাবস্যায় মহাকুম্ভের পূণ্যস্নান সেরে দিল্লি ফেরার পথেই বিপত্তি।সোমবার সকালে প্রয়াগরাজ থেকে দিল্লির বাড়িতে ফিরছিলেন এক দম্পতি।কিন্তু মাঝপথেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের।মৃত্যু হয়েছে তাঁদের দুই সন্তানেরও।সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেহবাদের কাছে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে।পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে একই পরিবারের ৪জন সদস্যের তাঁদের নাম ওমপ্রকাশ সিংহ(৪২), স্ত্রী পূর্ণিমা(৩৪),তাঁদের সন্তান অহনা(১২), বিনায়ক(৪)।তাদের বাড়ি বিহারের মোতিহারি জেলায় কর্মসূত্রে দিল্লিতে থাকেন তারা।রবিবার দিন দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে যান।তারপর সোমবার ভোরে পূণ্যস্নান সেরে কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দেন দিল্লির উদ্দেশ্যে।

দিল্লির উত্তমনগরের বাসিন্দা ওমপ্রকাশ।দিল্লির হাইকোর্টের আইনজীবী ছিলেন ওমপ্রকাশ।আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘচনা ঘটেছে।রাত হওয়ায় চালকের আসনে বসা ওমপ্রকাশের ঝিমুনি এসেছিল।আর তার ফলেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।গাড়িটি দুরন্ত গতিতে ডিভাইডার ধাক্কা খেয়ে শূন্যে উঠে পাশের লেনে আছড়ে পড়ে।সেই সময় দুরন্ত গতির একটি ট্রাকের নীচে পিষ্ট হয়ে যায় গাড়িটি।গাড়িটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।গাড়ির ভিতরে থাকা চার জনের মৃত্যু হয়।অ্যাক্সিডেন্টের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে এর আগেও বেশ কয়েকটি ভয়ানক দুর্ঘটনা ঘটে।গত বছরের একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়।আহত হয়েছিলেন ২০ জন।ডিসেম্বরেও আট জনের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *