দিন দর্পণ, কলকাতাঃ গত বছর ডিসেম্বরেই রাজ্য সরকার বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা।এ বছরের মাঝামাঝি আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার বার্তা দিয়েছে রাজ্য সরকার।ফলে বাড়ি তৈরির কাজের অগ্রগতির প্রমাণ রাখতে হবে দ্রুত।এই বাড়ি তৈরির কাজে সবথেকে বেশি সংখ্যায় লাগবে ইট।তাই ভিন রাজ্য থেকে ইট নিয়ে আসার আপত্তি থাকছে না প্রশাসনের।বাংলার বাড়ি প্রকল্পে ১২লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে রাজ্যে।আবাস প্রকল্পে একটি বাড়ির আয়তন কমপক্ষে ২৫ বর্গ মিটার হতে হয়।তাতে রান্নাঘর এবং শৌচালয়ের সুবিধাও থাকা দরকার।সেই হিসেবে তেমন একটি বাড়ি তৈরিতে কমবেশি আট হাজার ইট প্রয়োজন হয়।এই সূত্রে ১২ লক্ষ বাড়ির জন্য রাজ্যে এখন প্রায় ৯৬০ কোটি ইটের চাহিদা রয়েছে।
প্রত্যেক জেলা প্রশাসনকে ইটের জোগান স্বাভাবিক রাখার দায়িত্ব দিয়েছে নবান্ন।ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী বা ইটভাটা মালিকদের সঙ্গে জেলা কর্তারা বৈঠকও করেছেন রাজ্য সরকার।ইটের চাহিদা তুঙ্গে থাকায় অসাধু পথে ইটের দাম যাতে না বাড়ে, সে ব্যাপারে পৃথক দলও গঠিত হয়েছে জেলা প্রশাসনিক স্তরে।উত্তরবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই অসম-সহ প্রতিবেশী কিছু রাজ্য থেকে ইট আসতে শুরু করেছে।সব মিলিয়ে ইটের জোগানে আকাল দেখা দেবে না।কিস্তির টাকা পাওয়ার পর তিন থেকে ছয় মাসের মধ্যে বাড়ি নির্দিষ্ট মাত্রায় নির্মাণ কাজ শেষ করতে হবে।
