বইমেলা উপলক্ষে চালু হতে চলেছে বাড়তি মেট্রো ও বাস


দিন দর্পণ, কলকাতাঃ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।চলবে ৯ই ফেব্রুয়ারী পর্যন্ত।বইমেলা উপলক্ষ্যে প্রচুর মানুষ ভিড় করবেন এই মেলায়।তাই কলকাতা মেট্রো এবং রাজ্য পরিবহণ দফতর উদ্দোগ নিয়েছে বাড়তি মেট্রো ও সরকারি বাস চালানোর।শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর মেট্রো রুটে বাড়তি পরিষেবা দেওয়া হবে।করূণাময়ী স্টেশনে নেমে খুব সহজেই বইমেলায় যেতে পারবে সকলেই।বইমেলা চলাকালীন রবিবার  এই মেট্রো রুট খোলা থাকবে।বইমেলার জন্য ২৮শে জানুয়ারী থেকে ৯ই ফেব্রুয়ারী বিপুল পরিমাণ সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। 

শিয়ালদহ ও সেক্টর ফাইভ রুটে সোমবার থেকে শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউন লাইনে ১০৬টি মেট্রো চলে।কিন্তু বইমেলার সময়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে ১২২।আপ লাইনে চলবে ৬১টি মেট্রো।ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে।রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে।বিপরীতে প্রথম মেট্রো থাকবে সাতটা বেজে পাঁচ মিনিটে।শিয়ালদহ থেকে রাতের শেষ মেট্রোটি থাকবে ৯টা ৩৫ মিনিটে।সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।বইমেলা যতদিন চলবে, ততদিন দুপুর ২টো বেজে ৫ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে।বইমেলা পার্কের সবথেকে কাছের স্টেশন করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক।যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা থাকছে এই দু’টি স্টেশনেও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *