উত্তরাখান্ডে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি


দিন দর্পণ, দেরাদুনঃ সোমবার থেকেই উত্তরপ্রদেশে চালু হতে চলেছে একাধিক বিধি।তারই মধ্যে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি।গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল।অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দেবেন ধামী।ইতিমধ্যেই এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার।নাম নথিভুক্ত করা থেকে শুরু করে কোনও বিশেষ পরিষেবার জন্য আবেদন দাখিল-অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রাখছে দেবভূমি।সোমবারই সেই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা হবে।তারপরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে নতুন আইন নিয়ে।

প্রায় একবছর পর অবশেষে কার্যকর হতে চলেছে বিতর্কিত এই আইন।নতুন বিধি অনুসারে একত্রবাসের জন্য যুগলকে রেজিস্ট্রেশন (যা কিছুটা বিবাহের রেজিস্ট্রেশনের মতো, তবে সম্পূর্ণ আলাদা একটি রেজিস্ট্রেশন) করাতে হবে।নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনও ভুল তথ্য দিলে হতে পারে জেলও।বিয়ের ক্ষেত্রে পুরুষদের ২১ এবং মহিলাদের বয়স ১৮ বছর হতেই হবে।বিবাহিত অবস্থায় দ্বিতীয় বার বিয়ে করতে পারবেন না কেউ।তিন মাসের কারাবাস কিংবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে যুগলের।কেউ যদি একত্রবাসের রেজিস্ট্রেশন করাতে এক মাসের বেশি দেরি করেন, তা হলেও শাস্তি পেতে হতে পারে।সে ক্ষেত্রে তিন মাসের জেল কিংবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয়েই হওয়ার সম্ভাবনা রয়েছে।সমস্ত ধর্মের নাগরিকদের জন্যই এই নিয়ম বলবৎ থাকবে।সামাজিক বিয়ের পর ছমাস পর্যন্ত সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য।ভুল তথ্য দিলে সাজা বেড়ে ৬ মাসের জেল এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *