দিন দর্পণ, লক্ষৌঃ অচেনা শহরে রাস্তা চেনার সব থেকে সমস্যা।সেই কারণেই মানুষের সবথেকে বড়ো সমাধান গুগল ম্যাপ।কিন্তু এই গুগল ম্যাপের কারণেই অনেক সময় বিপদের মুখে পড়তে হয় মানুষকে।সেরকমই, দুই বিদেশী পর্যটককে রাস্তা ভুল দেখিয়ে নেপালের জায়গায় উত্তর প্রদেশের বরেলীর বাঁধে পৌঁছে দিয়েছে।বৃহস্পতিবার রাতে দুই বিদেশিকে বাঁধের উপরে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীরাই তাঁদের নিয়ে যায় থানায়।তার পর পুলিশের সহযোগিতায় দুই বিদেশিকে গন্তব্যের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, গত ৭ই জানুয়ারি ফ্রান্স থেখে বিমান দিল্লিতে এসেছিলেন দুই যুবক ব্রায়ন জ্যাকস গিলবার্ট এবং সেবাস্টিয়ান গ্র্যাবিয়েল।তাঁরা স্থির করেন দিল্লি থেকে উত্তরপ্রদেশের পিলিভীট হয়ে নেপালে যাবেন।সেই উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দেন দু’জনে।রাস্তা চেনার জন্য সাহায্য নেয় গুগল ম্যাপের।এবার সেই ম্যাপই এবার সংক্ষিপ্ত পথ অনুসরণ করতে গিয়েই পথভ্রষ্ট হন দুই বিদেশি।পিলিভীট হয়ে যাওয়ার পরিবর্তে বৃহস্পতিবার তাঁরা পৌঁছে যান বরেলীর চুরাইলি বাঁধে।পিলিভীট হয়ে যাওয়ার পরিবর্তে বৃহস্পতিবার তাঁরা পৌঁছে যান বরেলীর চুরাইলি বাঁধে।
পথ হারিয়ে বাঁধের উপরে ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে থাকেন দু’জনে।গ্রামবাসীরা ওই দুইজন বিদেশি পর্যটককে বাঁধের কাছে সাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখেন।তারাই সাহায্যের জন্য চুরেইলি আউটপোস্টে নিয়ে যান।সেখানে পুলিশ তাদের জানান যে ভুল পথে চলে এসেছেন তাঁরা।রাতটা গ্রামের প্রধানের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেয় পুলিশ।সকাল হতেই তাদের নেপাল যাওয়ার সঠিক পথ বলে দেওয়া হয়।থানার অফিসার ইন চার্জ বলেন, তওই দুইজন কাঠমাণ্ডু যাচ্ছিলেন।তাদের পিলভিট থেকে টনকপুর হয়ে নেপাল পৌঁছনোর কথা।রাতে গুগল ম্যাপ বরৈলির বাহেরি দিয়ে শর্টকাট রাস্তা দেখায়।সেই রাস্তা অনুসরণ করতে গিয়েই বাঁধের কাছে পৌছে যান দুই বিদেশি পর্যটক।রাত ১১টার সময় শুনশান এলাকায় সাইকেল নিয়ে ওই দুই পর্যটককে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা।তাদের ভাষাও বুঝতে না পারায়, আমাদের কাছে নিয়ে আসেন।
