আবারও বিধাননগর ও বাগুইআটিতে হেলে পড়ল বহুতল


দিন দর্পণ, কলকাতাঃ বাঘাযতীন, ট্যাংরার পর আবারও হেলে পড়ল বহুতল।বৃহস্পতিবার নতুন করে বিধাননগর এবং বাগুইআটি এলাকায় তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে।ইতিমধ্যেই পুরসভাতে অভিযোগ দায়ের হয়েছে।সূত্রের খবর, এদিন সকালে বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে একটি বহুতল হেলে পড়ে।তার কিছু সময় পরেই বাগুইআটির জগৎপুরের নেতাজিপল্লীতে আরও তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসে।

গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।বাগুইআটির স্থানীয়দের অভিযোগ, পুকুর বুজিয়ে জোরজাবস্তি পাশাপাশি দুটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল।এদিন বেলার দিকে সে দু’টিকে হেলে পড়তে দেখে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে।একইভাবে বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডেও আরও একটি বহুতল হেলে পড়েছে।

এর আগে গত সপ্তাহে বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়ে।ইতিমধ্যে সেটি ভেঙেও ফেলা হয়েছে।তারপরই সামনে আসে ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঘটনা।সেখানেওমুখোমুখি দুটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে।ইতিমধ্যেই তা ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।ইতিমধ্যে আবাসনের বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার নোটিশ জারি হয়েছে।তারই মধ্যে সামনে এলো আরও তিনটি বহুতল ভাঙার ঘটনা।সব মিলিয়ে আটদিনে পাঁচ পাঁচটি বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *