যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহন ডোনাল্ড ট্রাম্পের


দিন দর্পণ, ওয়াশিংটনঃ দ্বিতীয়বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।গত নভেম্বরে জয়ী হয়েছিলেন ট্রাম্প।আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করলেন তিনি।আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউসে সোমবার উপস্থিত ছিলেন, দেশ-বিদেশ থেকে হাজির হয়েছেন বহু তাবড় তাবড় ব্যক্তিত্বরা।বিশ্বের বড় বড় প্রতিনিধিরাও ছিলেন।ভারতের প্রতিনিধি হিসাবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।এদিন শপথের পরই কার্যত বিশ্বনেতাদের দিকে ছুড়ে দিলেন ইঙ্গিতবহ বার্তা।মনে করিয়ে দিলেন নিজের ‘আমেরিকা ফার্স্ট ’ নীতির কথা।পাশাপাশি দেশের জনগণের উদ্দেশেও বার্তা দিলেন তিনি।তাঁর কথায়, ‘আমার উপর একাধিকবার আক্রমণ করা হয়েছে।কিন্তু আমেরিকার গৌরব ফিরিয়ে আনার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। ’

মসনদে বসে ‘বদলা’-র পথে হাঁটতে পারেন ট্রাম্প।এই আশঙ্কায় শেষলগ্নে নিজের ভাইবোনেদের রক্ষাকবচ অর্থাৎ প্রেসিডেন্ট পদের বলে ক্ষমার শংসাপত্র দিয়ে গেলেন বাইডেন।ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন জেডি ভান্সও।তারপরই শপথ গ্রহণ করেন ট্রাম্প।শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শপথ নিয়েই সোনার আমেরিকা গড়ার কথা বলেন ট্রাম্প।ক্যাপিটল ভবনে তারকাখচিত সমারোহে উদ্বোধনী ভাষণে ৪৭তম প্রেসিডেন্ট বলেন, আরও শক্তিশালী হবে আমেরিকা।আমেরিকায় সোনালি যুগের শুরু হল।বেআইনি কাজকর্মের দিন শেষ।সীমান্তে সুরক্ষা আরও জোরদার করা হবে। শপথ গ্রহণের পরেই একগুচ্ছ সিদ্ধান্ত নেন ট্রাম্প।ক্যাপিটল হিংসায় দেড় হাজারেরও বেশি অভিযুক্তকে ক্ষমা করে দিলেন তিনি।তাদের বিরুদ্ধে যাবতীয় মামলা বন্ধ করে দেওয়া হয়েছে।দ্রুতই সকলে জেল থেকে বেরবেন বলেই আশাবাদী ট্রাম্প।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *