দিন দর্পণ, রায়পুরঃ ছত্তিশগড়ের মাওবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর।ওড়িশা সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলায় টানা ৩৬ ঘণ্টার অভিযানে ১৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।ওড়িশা পুলিশ ও ছত্তিশগড় পুলিশের পাশাপাশি আধাসেনার প্রায় ১০টি আলাদা আলাদা বাহিনী এই অভিযানে অংশ নেয়।মঙ্গলবার সকালে ১৫ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।সূত্রের খবর, এই অভিযানে মৃতের তালিকায় এমন এক মাওবাদী রয়েছে যার মাথার দাম ছিল এক কোটি টাকা।এই মাওবাদীদের মধ্যে ছিল দুইজন মহিলা।
পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।ওড়িশা সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলার কুলহাড়ি ঘাটের জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।ওড়িশা পুলিশ ও ছত্তিশগড় পুলিশের পাশাপাশি আধাসেনার প্রায় ১০টি আলাদা আলাদা বাহিনী এই অভিযানে অংশ নেয়।নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলে মাওবাদীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযানে। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে আততায়ীরা।নিরাপত্তাবাহিনীও পালটা জবাব দেয়।গুলির লড়াই চলাকালীন সোমবারই দুই মাওবাদীর দেহ জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল।নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মির সহযোগী দলের সদস্য ছিল।এই সংঘর্ষে মাওবাদী নিকেশ গঠিত বিশেষ কোবরা বাহিনীর এক কমান্ডার আহত হয়েছেন।সোমবারের অপারেশনে মাওবাদীদের হেফাজত থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, বারুদ ও দেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে ড্রোনের সাহায্য নিয়ে খোঁজ চলছে ঘাপটি মেরে থাকা মাওবাদীদের।প্রায় ৬০ জন মাওবাদী ছত্তীসগড়-ওড়িশা সীমান্তের জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের ধরতে অভিযানে নেমেছে অন্তত ১০০০ আধা সামরিক বাহিনীর জওয়ান।মৃতদের মধ্যে জয়রাম ওরফে চালপতি নামে এক নেতা রয়েছে, যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল কোটি টাকা।মঙ্গলবার সকালে আরও ১৫ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।মৃত মাওবাদীদের তালিকায় রয়েছে সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ও স্পেশাল জোনাল কমিটির সদস্য গুড্ডু।এই মনোজের মাথার দাম ছিল এক কোটি টাকা ও গুড্ডুর মাথার দাম ২৫ লক্ষ টাকা ছিল বলে জানা যাচ্ছে।মাওবাদীদের সেন্ট্রাল কমিটির আরও এক সদস্য জয়রাম ওরফে চলপতির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।এরও মাথার দাম ছিল এক কোটি টাকা।গোটা এলাকা ঘিরে ফেলে এখনও তল্লাশি জারি রেখেছে নিরাপত্তাবাহিনী।অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত মাওবাদীদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযান।
