রাশিয়ার তেল ট্যাঙ্কারে নিষেধাজ্ঞা আমেরিকার! বিপাকে ভারত


দিন দর্পণ, ১৮জানুয়ারিঃ রাশিয়ার তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফট ও সার্গুটনেফতেগাসের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে রাশিয়া ভিত্তিক সামুদ্রিক বিমা প্রদানকারী সংস্থাগুলিও।একসাথে মোট ১৮৩টি রুশ তেল ট্যাঙ্কারকেও নিষিদ্ধ করা হয়েছে।এর ফলে ভারতে রুশ তেলের সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে।১২ মার্চ থেকে নিয়ম বদলে যাওয়ার কারণে রাশিয়া থেকে তেল আমদানিতে প্রতিবন্ধকতা দেখা দেবে বলেই মনে করা হচ্ছে।ভারতকে অনেক বেশি দামে তেল আমদানি করতে হতে পারে মস্কো থেকে।ফলে দেশে মূল্যবৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইউক্রেন যুদ্ধের খরচ বহন করতে রাশিয়া তেল রপ্তানি করে, আর এ তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের আয় কমানোর চেষ্টা করছে।২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া তাদের তেল রপ্তানি ইউরোপ থেকে সরিয়ে এশিয়া, বিশেষত ভারত ও চীনে সম্প্রসারণ করে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ভারত তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন তেল আনতে হবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে।এর ফলে তাদের খরচ বাড়বে।গত বছরের ১১ মাসে ভারতে রাশিয়ার অশোধিত তেল আমদানি ৪.৫ শতাংশ বেড়েছিল।এ সময়ে ভারতের মোট আমদানির ৩৬ শতাংশ ছিল রুশ তেল।নিষেধাজ্ঞার ফলে ভারতকে এখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা থেকে তেল কিনতে হবে, যা ব্যয়বহুল হবে।ভারতীয় কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়ছে, তাই যুক্তরাষ্ট্রের তেলও কিনতে হতে পারে।ফলে ভারত তেল সরবরাহে সমস্যা সৃষ্টি হবে, যা বিশ্ব বাজারে প্রভাব ফেলতে পারে।এই পরিস্থিতিতে আমেরিকার আসন্ন ট্রাম্প সরকারের সঙ্গে দৌত্য শুরু করেছে ভারত।সোমবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওয়াশিংটনে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।সেখানে তিনি অন্য দেশের নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি ভারতের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত এই বিষয় নিয়েও কথা বলবেন ট্রাম্প সরকারের প্রতিনিধিদের সঙ্গে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *