দিন দর্পণ, মুম্বাইঃ বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা করে দুষ্কৃতীরা।তাদের সঙ্গে হাতাহাতি হয় বলিউড তারকার।দুষ্কৃতীরা রাতে হামলা চালিয়ে সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে জখম করেছে, এমনই জানা গিয়েছে।পুলিশের দাবি, সইফকে দু’তিনবার কোপায় দুষ্কৃতী।অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে।দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত।তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজে বাইরে থেকে কাউকে আসতে দেখা যায়নি।তাই অনুমান করা হচ্ছে বাড়ির ভিতরের কারও কাজ।এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বলিউডের ‘নবাব’সইফ আলি খান দুষ্কৃতীর ছুরিত জখম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ার এক্সবার্তায় তিনি লিখেছেন, প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক।অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি।যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি।আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আস্থা ও বিশ্বাস রয়েছে।কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা পরিবারের পাশে।
শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গোটা দেশের বিশেষত মারাঠি রাজনীতিতে এই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে।করিনা কাপুর খান পরিবারের বন্ধু তথা শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেও উদ্বেগ প্রকাশ করেন এই ঘটনায়।তিনি ফোনে সইফের শ্যালিকা করিশ্মা কাপুরের সঙ্গে কথাও বলেন।আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সইফের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।
