দিন দর্পণ–দক্ষিণ ২৪ পরগণাঃ বিগত ৮ই জানুয়ারী থেকে চলছে গঙ্গাসাগর মেলা, যা চলবে ১৭ই জানুয়ারী পর্যন্ত।মকর সংক্রান্তির স্নান উপলক্ষে প্রয়াগরাজে মহাকুম্ভের পর সবথেকে বড় মেলা গঙ্গাসাগর মেলা।ইতিমধ্যেই লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীরা পবিত্র বুড়িগঙ্গার জলে পুণ্যস্নান সেরেছেন।এত মানুষের সমাগমে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ জড়ো হয়ে থাকে।এবার সেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ফেলে যাওয়া বর্জ্য পদার্থ দিয়ে রাস্তার তৈরির পরিকল্পনা নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।পাশাপাশি, সাগর চত্বরে জমা হওয়া আবর্জনা পুনর্ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করার চিন্তাভাবনা চলছে।সেই জন্যে কর্মশালারও আয়োজন করেছে ওই সংস্থা।তাদের স্লোগান হল ‘শুদ্ধিকরণ প্রতিবার, গঙ্গাসাগরের অঙ্গীকার’।
মেলা শেষের পর ভক্তদের ফেলে যাওয়া কাচের বোতল, কাপড়, অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করে রাস্তা তৈরির পাশাপাশি, প্রাত্যহিক জীবনে ব্যবহার করা বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা চলছে।নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৮টি ইউনিটে এই কাজ চালানো হচ্ছে।কাজ করছেন ২০০ কর্মী।
ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অনিতা মাইতি বালার কথায়,গঙ্গাসাগরের ভিড় জমিয়েছে তীর্থযাত্রীরা।তাঁদের ফেলা যাওয়া বর্জ্য নিয়ে আমাদের এই মহান কর্মযজ্ঞ।গঙ্গাসাগরে বিভিন্ন রাস্তা তৈরি ক্ষেত্রে তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য ব্যবহারের চেষ্টা চলছে।পাশাপাশি, জৈব সার তৈরির চেষ্টা করা হচ্ছে।এই মহান কর্মযজ্ঞে ২০০র বেশি কর্মী কর্মরত।
