দিন দর্পণ, কলকাতাঃ গতকাল বেলায় বাঘাযতীনে ৯৯ ওর্য়াডের একটি বাড়ি হঠাৎ করে একদিকে হেলে পড়ে। ফ্ল্যাটবাড়িটি এক দিকে হেলে যাওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার।সেই কারণে কোনও বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না এই ফ্ল্যাটটিতে।ফ্ল্যাটবাড়ি হেলে যাওয়ার খবর শুনে দৌড়ে আসেন অনেকে।
স্থানীয়দের দাবি, এই শুভ অ্যাপার্টমেন্ট নামের ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল।সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।পুরো ফ্ল্যাটটি লিফটিং করে মেরামতির কাজ করা হচ্ছিল সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা।বাঘাযতীনের ঘটনা অনেকের গার্ডেনরিচ কাণ্ডের স্মৃতি উস্কে দিচ্ছে।২০২৪ সালের ১৭ মার্চ মাঝরাতে গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে।সেই ঘটনায় মারা গিয়েছিলেন ১৩ জন মানুষ।তদন্তে উঠে আসে, বাড়িটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল।
স্থানীয়রা এও বলেন, এই নির্মানটি জলা জায়গা বুজিয়ে বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল।ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা।অভিযোগ, সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।এই ঘটনা প্রসঙ্গে যাদবপুরের তৃণমূল বিধায়ক বলেন, বাড়িটি ১০-১২ বছরের পুরনো।বাড়িটি হেলে গিয়েছিল।ফ্ল্যাটবাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার এক সংস্থার সাহায্য নিয়ে বাড়িটি লিফ্ট করার চেষ্টা করছিলেন।কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়।সেই অনুমতি নেওয়া হয়নি।
গতকাল রাত থেকেই বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।আজ সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ।মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটবাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল।বুধের সকালেও পুরোদমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারা ব্যাখ্যা দেন কেন এভাবে ফ্ল্যাটটি একদিকে হেলে পড়েছে।অন্যান্য বাড়ি ভেঙে যাওয়া বা হেলে থাকা ঘটনার সঙ্গে এর কোনরকম মিল নেই।নরম মাটির উপরে এই নির্মানটি হয়েছে।বাড়িটা সম্ভবত আগে থেকেই বেঁকে ছিল।তার কারণেই বাসিন্দারা বাড়িটিকে সোজা করতে বলেছিল।এই কারণে হরিয়ানা থেকে এসে এই সব বাড়ি জ্যাক দিয়ে তুলে ঠিক করতে চাইছিল প্রমোটার।ভয়ংকর ভাবে একটা দেওয়াল বানিয়ে তার উপর জ্যাক দেওয়া হয়েছে।সারা ভারতে এমন কাজ তারা করে যাচ্ছে।এনারা এই জ্যাক বসানোর কাজের জন্য সাধারণত পুরসভা থেকে অনুমতি নেয় না।মাটি নরম এবং জ্যাক দিয়ে লিফ্টিং-এর কাজের জন্যই এই পরিণতি হয়েছে বলে ইঞ্জিনিয়ারদের মত।
