দিল্লি বিধানসভা ভোটের দিন ঘোষণা করল কমিশন


দিন দর্পণ, নয়াদিল্লিঃ দিল্লির বিধানসভা ভোটের দিন চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।আগামী মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে।একদফায় ভোট হবে দিল্লিতে।নির্বাচনের তিনদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটগণনা।মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটে এখনই উপনির্বাচন হবে না বলেও জানিয়েছে কমিশন।মনোনয়ন জমার শেষ দিন জানানো হয়েছে ১৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।দিল্লি বিধানসভার আসন সংখ্যা ৭০, ১২টি আসন এর মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত।ভোটগ্রহণে অংশ নেবেন প্রায় ১ কোটি ৫৫ লক্ষ মানুষ।দিনক্ষণ ঘোষণার পরেই ৭০টি আসনেই জেতার হুঙ্কার দিয়েছে শাসক দল আম আদমি পার্টি।

এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিনও ভোটগ্রহণের ক্ষেত্রে ইভিএমের পক্ষেই সওয়াল করেন।তিনি বলেন, আদালত ৪২ বার ইভিএমের পক্ষে রায় দিয়েছেন।ভারত খুব শীঘ্রই ১০০ কোটির বেশি ভোটারের দেশ হতে চলেছে।আমরা ভোটদানের নয়া রেকর্ড গড়েছি।মহিলাদের অংশগ্রহণ সহ দেশ খুব তাড়াতাড়িই ১০০ কোটির বেশি ভোটারের দেশ হয়ে যাবে।দিল্লির ঐতিহ্য হল এ শহর গোটা দেশের প্রতিনিধিত্ব করে।আশা করি, দিল্লি দিল সে ভোট করেগি।ভোটের দিন ঘোষণার আগে আবেগমথিত গলায় বলেন, গণতন্ত্র হল একটি সুন্দর বাগান।আপনারা ভোট দিয়ে সেই বাগানকে আরও সাজিয়ে তুলুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *