অভিষেকের হাত ধরে শুরু ডায়মন্ডে ‘সেবাশ্রয়’


দিন দর্পণ, দক্ষিণ ২৪ পরগণাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিনামূল্যে স্বাস্থ্যশিবির ‘সেবাশ্রয়’-এর সূচনা করেছেন।বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।স্বাস্থ্যশিবিরের ভিতরের অংশ পুরোটা নিজে ঘুরে দেখেন।জানান, সেখানে কী কী ধরনেক চিকিৎসা হবে।শুধু তাই নয়, রীতিমতো গোটা বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন।কখন, কোন চিকিৎসক বসবেন, কীভাবে রোগীদের চিকিৎসা করা হবে, স্বাস্থ্যশিবিরের কোন অংশের কী কাজ, তাও খুঁটিয়ে জেনে নেন অভিষেক।গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।এই প্রকল্প আগে কেউ করে দেখাতে পারেনি এটাই প্রথমবার।

এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন হয়েছে।প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ১১ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে।তবে শুধু এই এলাকাতেই এই শিবির সীমাবদ্ধ থাকছে না।১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি  ক্যাম্প হবে ফলতা বিধানসভায়।২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ক্যাম্প হবে বিষ্ণুপুর বিধানসভা এলাকায়।মেটিয়াবুরুজ বিধানসভায় ১ ফেব্রুয়ারি থেক ১১ ফেব্রুয়ারি, সাতগাছিয়া বিধানসভায় ১২ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি, বজবজ বিধানসভায় ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ, মহেশতলা বিধানসভায় ৪ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ক্যাম্প চলবে।

 সেবাশ্রম স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা।ডায়মন্ড হারবারের পর আরও ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও এই ‘সেবাশ্রয়’ প্রকল্পের স্বাস্থ্যশিবির চালু হবে বলে জানিয়েছেন অভিষেক।সব মিলিয়ে আগামী ৭৫ দিনে ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।আর ১৬ মার্চ থেকে ২০ মার্চ ‘ মেগা ক্যাম্প’ আয়োজিত হবে।

ব্লাড প্রেসার, ডায়াবিটিস, ক্যানসার, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ট্রোক বা কিডনির সমস্যা সংক্রান্ত উপদেশ মিলবে এই ক্যাম্পগুলি থেকে।এছাড়া সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়ার মতো একাধিক রোগের পরীক্ষা করার ব্যবস্থাও থাকছে।একটি রেফারেল সিস্টেমও তৈরি করা হয়েছে যাতে প্রয়োজন পড়লে অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া যেতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *