দিন দর্পণ, কলকাতাঃ জানুয়ারির ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা।ভাঙনের ফলে যে দু’টি সৈকত নষ্ট হয়ে গিয়েছে, তাতে আর পুণ্যার্থীদের পুণ্যস্নান করতে পাঠানো হবে না।যাঁরা পূণ্য স্নান করতে যাবেন তাদের জন্য দুটি সাগর সৈকত বন্ধ রাখা হবে।দুই ও তিন নম্বর সাগর বন্ধ থাকবে।তার পরিবর্তে এক নম্বর সৈকতে ভিড় বাড়নোর জন্য নতুন করে পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।অনেক সমীক্ষার পরেই নতুন বিকল্প সৈকত তৈরি করা হয়েছে।এই সৈকত পুণ্যস্নানের পক্ষে অনেকটাই নিরাপদ।প্রধান মেলা প্রঙ্গণ থেকে এই সৈকত বেশ দূরে হওয়ায় এই সৈকতটি বর্তমানে ভাল অবস্থায় রয়েছে এবং তুলনামূলক ভাবে জনবহুল নয়।এই সৈকতটিকে পুণ্যার্থীদের স্নানের জন্য সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।
নতুন সাগরসৈকত তৈরির ক্ষেত্রে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে।ফলে অনেক সাবধানতা অবলম্বন করে নতুন সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।এই সৈকতে পুণ্যার্থীদের স্নানের জন্য নতুন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।মেলা উপলক্ষ্যে বহু মানুষ প্রতি বছর এই সৈকত গুলিতে আসেন।তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সৈকত জুড়ে বসানো হবে অ্যান্টি ফগ লাইট।পুণ্যার্থীদের সুবিধার্থে সৈকতে শৌচালয় তৈরি এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের পাউচ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা চলাকালীন সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ ও জল সংক্রান্ত পরিষেবাগুলো কার্যকর ভাবে পরিচালিত হবে।এ ছাড়া বিদ্যুৎ বণ্টন সংস্থা ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমে পুরো এলাকাটি বৈদ্যুতিকরণের আওতায় আনা হয়েছে।
