রেশন র্দুনীতি ঠেকাতে বড় পদক্ষেপ রাজ্যের


দিন দর্পণ, ২৪শে ডিসেম্বরঃ রাজ্যে রেশন দুর্নীতি মামলা একাধারে বেড়েই চলেছে।তাই এবার রেশন কারচুপি ঠেকাতে বড় পদক্ষেপ নিল রাজ্যের খাদ্য দফতর।গড়মিল ঠেকাতে সামগ্রী দানের সময় ‘পস মেশিন’ চালু রাখতে হবে।এছাড়াও যেসমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত নেই তাদের কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক এমনটাই নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।খাদ্য দফতর সূত্রের খবর, রেশন বণ্টনে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ইতিমধ্যে যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ নেই, তাদের সামগ্রী বিলিও বন্ধ রাখা হয়েছে।খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে মোট নথিভুক্ত রেশন গ্রাহকের সংখ্যা ২ কোটি ৯ লক্ষ।তার মধ্যে ১ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহকের মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ডের সংযোগ রয়েছে।অর্থ্যাৎ বাকি গ্রাহকদের এখনও অবধি মোবাইল নম্বর সংযোগ নেই।

খাদ্য দফতরের আধিকারিকেরা আশঙ্কা করছেন এই সমস্ত গ্রাহকদের মধ্যে বহু ভুয়ো কার্ড থাকতে পারে, যা হয়তো সরকারিভাবে তৈরি নয়।আবার অনেকে হয়তো রেশন কার্ডের বরাদ্দ সামগ্রী বহুদিন যাবদ তুলছেন না।ফলত, সংশ্লিষ্ট কার্ডগুলি থেকে রেশন সামগ্রী গড়মিলের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তার জেরেই এবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ আবশ্যিক বলে মনে করা হচ্ছে।খাদ্য দফতরের তরফে অবশ্য জানানো হয়েছে, শুধুমাত্র রেশন ব্যবস্থায় স্বচ্ছতার দিকে নজরপ্রাপ্তি আবশ্যিক তা নয় পাশাপাশি মোবাইল নম্বর নথিভুক্ত করাতেও একাধারে নজর দিতে হবে।মোবাইলের মাধ্যমে সরবরাহ করা গ্রাহকদের বিভিন্ন তথ্য মজুত থাকে খাদ্য দফতরে।ফলত, মোবাইল সংযোগ করা থাকলে খাদ্য দফতর সংক্রান্ত বিভিন্ন তথ্যও তাঁরা পেয়ে যাবেন একইভাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *