পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল


দিন দর্পণ, নয়াদিল্লিঃ শিক্ষা ব্যবস্থায় আসছে বড় বদল।কেন্দ্রীয় সরকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাশ ফেল ফেরাবে।সোমবার গেজেট নোটিফিকেশন দিয়ে ঘোষণা করেছে শিক্ষামন্ত্রক।প্রতি পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে।অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের।যদি কোনও পড়ুয়া পরীক্ষায় ফেল করে তাহলে দুইমাসের মধ্য সেই পড়ুয়াকে আরও একবার সুযোগ দেওয়া হবে পরীক্ষায় বসার।সেই সময়ের মধ্যে অকৃতকার্য পড়ুয়াদের সহযোগিতা করবেন শিক্ষক-শিক্ষিকারা।কিন্তু, দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতে আরও এক বছর পড়াশোনা করতে হবে।পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়।

এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাশ-ফেলের বিষয় ছিল না।তবে এই ব্যবস্থার কারণে শিক্ষামন্ত্রক মনে করছে পড়ুয়ারা পড়াশুনোর প্রতি আগ্রহ হারাচ্ছে।যার জেরে শিক্ষা ব্যবস্থায় আনা হল বড়সড় সংশোধন।অতীতের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা।

পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব।নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল।অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের।এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা।পরীক্ষায় পাশ করতে হবে, না পারলে আরেকবার সুযোগ।পরীক্ষায় পাশ-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *