দিন দর্পণ, কলকাতাঃ বেশ কয়েকদিন থেকেই বিমান বন্দরে বোমা রাখার ভুয়ো খবর যানা যায়।যার কারণে বিমান বন্দর গুলিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।বোমার ভুয়ো খবরে সাধারণ মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়েছে।এবার সিআইএএসএফের তরফ যাত্রী নিরপত্তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।এই আধাসেনারা তৈরি করেছেন কোয়ালিটি কান্ট্রোল ইউনিট।একের পর এক দেশীয় উড়ান সংস্থার বিমানে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়েছে।যার কারণে অসুবিধার মুখে পড়তে হয়েছে যাত্রী তথা বিমান কতৃপক্ষকে।সেই কারণেই এবার কড়া আইন চালু করার ভাবনা কেন্দ্রর।সিআইএসএফের তরফ থেকে বিমানবন্দরে নিরাপত্তা শাখায় চালু করা হয়েছে বিশেষ ইউনিট।শনিবার সিআইএসএফের এক আধিকারিক জানান, দেশের বিমানবন্দরগুলিতে বিশ্বমানের নিরাপত্তা এবং প্রযুক্তিগত সুবিধা দিতে এই ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এই কিছুদিনের মধ্যে একের পর এক বিমানে বোমা রাখার ভুয়ো খবরের কারণে, বেশ কিছু দেশীয় বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।আবার কোনটি দেরিতে রওনা দিয়েছে, কোনওটিকে মাঝ আকাস থেকে যাত্রাপথ বদলে অন্যত্র জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।প্রতি বারই দেখা গিয়েছে সব ভুয়ো।সরকারি নথি অনুসারে ১৩ই নভেম্বর থেকে এখনও পর্যন্ত ৯৯৪টি বিমানে বোমা রাখার ঘটনা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্র।সংসদের অধিবেশন চলাকালীন এ কথা জানিয়েছে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডু সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছেন, আইনে সংশোধনী আনার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
