কলকাতার ঐতিহ্য সঙ্কটের মুখে


দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা মানেই হাওড়া ব্রিজ, ট্রাম, হলুদ ট্যাক্সি আরও অনেক কিছু।তবে এবার বন্ধ  হতে চলেছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি।নতুন বছর থেকে আর দেখা যাবে না এই হলুদ ট্যাক্সি।অনলাইন ক্যাবের দৌড়ত্ব বাড়ায় হলুদ ট্যাক্সির ব্যবহার কমেছে অনেকটাই।মিটারযুক্ত ট্যাক্সির বেশিরভাগই হিন্দুস্তান অ্যাম্বাসাডর ব্র্যান্ডের এবং হলুদ রঙের এই ট্যাক্সি একসময় রীতিমত দাপিয়ে বেড়াতো গোটা কলকাতায়।১৯৫৮ সালে প্রথম তৈরি হয় অ্যাম্বাসাডর গাড়ি।বাণিজ্যিক ও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার বাড়ে এই গাড়ির।১৯৬২ সালে এই অ্যাম্বাসাডর গাড়ি পরিণত হয় হলুদ ট্যাক্সিতে।পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের অধীনে ডিসেম্বর ২০১৩ সালে নো-রিফিউজাল ট্যাক্সি চালু হয়েছিল।১০ থেকে ১২ হাজার হলুদ ট্যাক্সির নম্বর রেজিস্টার করা আছে।

কিন্তু বর্তমান সময়ে কলকাতার রাস্তায় মাত্র ৫হাজার হলুদ ট্যাক্সি চলে।তার মধ্যেও গ্রিন ট্রাইবুনালের নির্দেশ দিয়েছে ১৫ বছরের বেশি হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে যেতে চলেছে।১৫ বছরের বেশি হলুদ ট্যাক্সি সংখ্যা প্রায় পাঁচ হাজারের ৫০ শতাংশ।হলুদ ট্যাক্সি চালকরা এবং তাদের পরিবার খুবই চিন্তার মধ্যে রয়েছে।খুবই সংকটের মধ্যে ট্যাক্সি মালিকরা।হলুদ ট্যাক্সি বাঁচাতে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা নিয়েছে রাজ্য।

পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, যেসব ট্যাক্সির বয়স বেড়েছে, তাদের তো সরে যেতেই হবে।যেখানে হিন্দুস্তান অ্যাম্বাসাডর কোম্পানী বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই।যেহেতু ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ আছে।তাই আমরা চেষ্টা করছি।কীভবে আইনি পরামর্শ নিয়ে হলুদ ট্যাক্সি বাঁচানো যায় সেই ব্যবস্থা করার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *