দিন দর্পণ, কলকাতাঃ শুক্রবার সকালে ঘটে গিয়েছে এক ভয়াবহ বিস্ফোরণ।বিটি রোডের ধারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে স্ক্রাব গাড়ি কাটাই কারখানায় তেলের ট্যাঙ্কার ফেটে বিস্ফোরণ।স্থানীয় সূত্রে খবর, পুরনো তেলের ট্যাঙ্কার কাটার সময় ঘটে এই বিস্ফোরণ।বিস্ফোরণের কারণে গাছে ছিটকে পড়ে দেহ।আর একজনের দেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।দুইজনকেই নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে।সাগর নামের এক শ্রমিক মৃত বলে জানায় হাসপাতালের চিকিৎসক।গুরুতর আহত এক শ্রমিক ব্যক্তির নাম শংকর।তিনি এখন চিকিৎসাধীন।
এই ঘটনায় কেঁপে ওঠে এলাকা।প্রায় ১কিলোমিটার পর্যন্ত শব্দ ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা।পুলিশ জানাচ্ছে, শুক্রবার সকালে বিটি রোডের কাছে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল।ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়েই বিকট শধে কেঁপে ওঠে এলাকা।ট্যাঙ্কারের ভিতরে আগে থেকে তেল বা গ্যাসজাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে।সিঁথি থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে।বিস্ফোরণের শধে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।সিঁথির মোড়ের মতো জনবহুল এলাকায় আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।
কলকাতা কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ১ নং বরো চেয়ারম্যান তরুণ সাহা বলেন, এই এলাকায় গত ৩০ বছর ধরে এই গাড়ি কাটাইয়ের ব্যবসা চলছে।লোহা কেটে বিক্রি হয়।কিন্তু, এই বিপদজনক ভাবে গ্যাস কাটাইয়ের হয়তো ভিতরে ভিতরে চলত।পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে।বিপদজনক ব্যবসা বন্ধ করতে হবে।রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।অতীতেও পুলিশ প্রশাসন, পৌরসভা এই সব ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছে।আমার আশা তাঁরা নিশ্চিত করবে যাতে অবৈধ ভাবে কোনও ব্যবসা না চলে।
