বাজারে ছেয়ে গিয়েছে বিষাক্ত রসুন


দিন দর্পণ, হাওড়াঃ হাওড়া পুলিশ বুধবার একটি বড় অভিযান চালিয়ে ২৫৪ বস্তা চিনা রসুন বাজেয়াপ্ত করেছে।জানা গিয়েছে যে পরিমাণ রসুন পাওয়া গেছে তার বাজারমূল্য ৭ লক্ষ ৭০ হাজার টাকা।গোপন সূত্রের খবর, হাওড়ার গুদাম থেকে কয়েক লক্ষ টাকার চিনা রসুন উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ।গ্রেপ্তার করা হয়েছে গোডাউনের ম্যানেজারকে।ওই ম্যানেজারের নাম উপেন্দ্রে যাদব।সাঁকরাইল থানা ভারতীয় ন্যায় সংহিতায় অপরিহার্য পণ্য আইন মামলা রুজু করেছে।এই সব রসুন ভারতের বাজারে নিষিদ্ধ।একদল চোরা কারবারি সেই সব রসুন বেশি দামে বিক্রি করার চেষ্টা করছে বলে অভিযোগ।পুলিশ সূত্রে জানা গিয়েছে চিন থেকে আসা এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে ঢোকে।কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেতেন বিক্রেতারা।

এদিকে শহরের ছোট-বড় বাজারগুলোতে যেভাবে চিনা রসুন ভর্তি, তাতে রীতিমতো চিন্তায় প্রশাসনিক কর্তারা।মিথাইল ব্রোমাইড নামের এক ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার ফলে ২০১৪ সালে এই চিনা রসুন আমদানি বন্ধ করে ভারত সরকার।নিষেধাজ্ঞা জারির পরেও বিহার, উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে চিন থেকে চোরাপথে এই রসুন ঢুকছে।সাদা ধবধবে রং, বড় বড় কোয়া নজর কাড়লেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিনা রসুন নিয়মিত খাওয়ার ফলে মিথাইল ব্রোমাইডের প্রভাবে লিভার ও কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে।এমনকী, স্নায়ুশক্তির উপরেও ক্ষতিকারক প্রভাব ফেলে চিনা রসুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *