উচ্চ-ঝুঁকিপূর্ণ খাদ্যের তালিকায় মিনারেল ওয়াটার


দিন দর্পণ, কলকাতাঃ নামীদামী রেস্টুরেন্ট হোক কিংবা রাস্তার ধারের কোনও দোকান প্রায় সব জায়গাতেই ব্যাপকভাবে বোতলবন্দি জলের চাহিদা রয়েছে।এবার সেই জল নিয়েই বড়ো ঘোষণা করল FSSAI.বোতলবন্দি জল বা প্যাকেটবন্দি মিনারেল ওয়াটারকে উচ্চ ঝুঁকি সম্পন্ন হিসাবে চিহ্নিত করল ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা FSSAI।তার ফলে এবার থেকে প্রতিটি মিনারেল জলের বোতলকে ভালোভাবে পরীক্ষা ও তৃতীয় পক্ষের দ্বারা বারবার গুণমান যাচাই করা হবে।

জলের বোতল বাজারজাত করার আগে, শুধু ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার শংসাপত্র নিলেই চলত না, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএসের শংসাপত্রও সংগ্রহ করতে হত বোতলবন্দি পানীয় জল বা মিনারেল ওয়াটার প্রস্তুতকারক সংস্থাগুলিকে।অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, বোতল বা প্যাকেটবন্দি পানীয় জলের ক্ষেত্রে ভারতীয় মান নির্ধারণ ব্যুরো-এর সার্টিফিকেশনের প্রয়োজন নেই।সেই সিদ্ধান্তের পরই এই নতুন নিয়ম চালু হয়।দুই সংস্থার সার্টিফিকেশন পেতে তাদের প্রচুর সময় এবং খরচ হচ্ছে।প্রশাসনিক জটিলতার জন্য ব্যবসারও ক্ষতি হচ্ছিল।FSSAI-এর নতুন নিয়ম সেই দ্বৈত সার্টিফিকেশনের সমস্যা থেকে মুক্তি দেবে বলে মনে করা হচ্ছে।এই সংস্থাগুলিকে লাইসেন্স বা রেজিস্ট্রেশন দেওয়ার আগে তদন্ত করা হবে।

মূলত, এটি একটি সতর্কতা মূলক ব্যবস্থা।সেই সঙ্গে FSSAI-এর নয়া নির্দেশিকা অনুযায়ী, খাদ্য সুরক্ষা বজায় রাখতে প্রতি বছর উচ্চ ঝুঁকিপূর্ণ খাদ্য থার্ড পার্টি ফুড সেফটি সংস্থার মাধ্যমে অডিট করা হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *