রহস্যজনক মৃত্যু ৯ হনুমানের


দিন দর্পণ, পূর্ব বর্ধমানঃ একের পর এক ৯টি হনুমানের মৃত্যু।হঠাৎই মুখে গ্যাঁজলা ও রক্ত উঠে  মৃত্যু হয় পরপর ৯টি হনুমানের।পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রাম জেলার শাঁখ গ্রামের ঘটনা।স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে খুবই দ্রুত।শনিবার বিকেলে প্রথম দৃশ্যটা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের।জানা গিয়েছে, শাঁখাই গ্রামের রায়পাড়ার কাছে অজয় নদের ধারে একটি মাঠে এদিন বিকেলে ক্রিকেট খেলা করছিল কিছু বাচ্চারা।কিছুটা তফাতে তিনটি হনুমানকে পড়ে কাতরাতে দেখে তাঁরা।মুখে জল দিয়ে শুশ্রূষার চেষ্টাও করেন।কিন্তু কিছুক্ষনের মধ্যেই মারা যায় তিনটি হনুমান।স্থানীয় বাসিন্দা বলেন, গাছের উপর কয়েকটা হনুমান দেখেছিলাম।হঠাৎ দেখি একটা গাছের উপর থেকে পড়ে গেল।সামনে গিয়ে দেখলাম, ওদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।তার পর আশপাশেও ওইরকম আরও দুটো হনুমান অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখি।পরে তিনটি হনুমান মারা যায়।শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৯টি হনুমান মারা যায়।

এই খবর পেয়ে বনদপ্তর-এর কর্মীরা ঘটনাস্থলে যান।তাঁরা দেহগুলি পোস্টমোর্টাম করতে নিয়ে যান।পোস্টমোর্টামের পরেই জানা যাবে আসলে কী কারণে হনুমান গুলির মৃত্যু হয়েছে।তবে স্থানীয় মানুষদের একাংশ মনে করেন– কৃষি জমির ফসল নষ্ট করার কারণে কেউ হয়ত বিষ মেশানো খাবার তাদের খেতে দেয়।তার কারণে এই ভয়ানক পরিনতি হয়। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *