দিন দর্পণ, কলকাতাঃ বছর শেষে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।আলু, পিয়াঁজ, ডিমের পর এবার বাণিজ্যিক সিলেন্ডারের দাম বৃদ্ধি।ডিসেম্বরের প্রথম দিনেই ১৯ কেজি বানিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৫.৫ টাকা।অর্থাৎ, প্রতি বানিজ্যিক সিলিন্ডারের জন্য এখন খরচ করতে বলে ১৯২৭ টাকা।যদিও ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে।ভর্তুকিহীন সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও গত আগস্ট মাস থেকে লাগাতার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত রাখল রাজ্য সরকার।কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫.৫ টাকা বেড়ে ১৯২৭ টাকা হয়েছে।চেন্নাইতে এই দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৯৮০.৫ টাকা।দিল্লি এবং মুম্বইতে এই দাম বেড়েছে ১৬.৫ টাকা করে, এখানে বাণিজ্যিক গ্যাসের দাম যথাক্রমে ১৮১৮.৫ টাকা এবং ১৭৭১ টাকা হয়েছে।রবিবার মধ্যরাত থেকেই নয়া দামে সিলিন্ডার কিনতে হবে ব্যবসায়ীদের।
প্রসঙ্গত, শেষবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ছাড় মিলেছিল গত জুলাই মাসে।এদিকে লাগাতার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ দেশের ব্যবসায়ীরা।বিশেষত, হোটেল-রেস্তোরাঁ এবং ছোট দোকানদাররা এই গ্যাস কেনেন।ছোট ব্যবসায়ীদের মাথায় হাত।ফলে প্রতিমাসে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়ছেন এই সব ব্যবসায়ীরা।একদিকে মুদ্রাস্ফীতির প্রভাব অন্যদিকে লাগাতার এই দাম বৃদ্ধির জেরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও কোনও বদল হয়নি ভর্তুকিহীন ১৪.২ কেজির রান্নার গ্যাসে।বর্তমানে কলকাতায় এই গ্যাসের দাম ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫ টাকা।
