দিন দর্পণ, লক্ষৌঃ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ডিসেম্বরের প্রথম সপ্তাহে।সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুশীলন করতে গিয়েই মৃত্যু হয় ১৪ বছরের এক ছাত্রের।৭ই ডিসেম্বর স্কুলের স্পোর্টস।সেখানে দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহন করবে বলে, দৌড় অনুশীলন করছিল ওই কিশোর।তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।দু রাউন্ড ঘুরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যায়।এবং মৃত্যু হয়।তার আরও বন্ধুদের সামনেই ঘটে এই ঘটনা।
কিশোরের নাম মোহিত চৌধুরী।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়।সিরাউলি গ্রামে একটি স্কুলে ৭ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।সেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলেও নাম লিখিয়েছিল সে।দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার আনতে চেয়েছিল সে।বাড়িতে তারই অভ্যাস চলছিল।গ্রামের রাস্তায় দৌড়ে নিজেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিল কিশোর।হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়।বন্ধুরা ছুটে গিয়ে তার বাড়িতে খবর দিয়েছিল।তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।সেখানে পৌঁছতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের বাবা পথ দুর্ঘটনায় এই বছরেরই অগস্টে মারা যান।তারপরই এমন ঘটনায় স্বভাবতই ভেঙে পড়েছে পরিবার।
হৃদরোগে আক্রান্ত নাবালক ও কিশোরের মৃত্যুর ঘটনা আগওে ঘটেছে।এই প্রথম নয়।সেপ্টম্বর মাসে লখনউয়ে স্কুলের মধ্যে খেলতে খেলতে নয়বছরের এক নাবালিকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।আলিগড়ে দৌড়তে গিয়ে র্হাট অ্যাটাকে মৃত্যু হয় ২০বছররে এক তরুণীর।সমীক্ষা সূত্রে যানা গিয়েছে,গত ২৫ দিনে ৫জনের মৃত্যু হয়েছে।কম বয়সে হার্ট অ্যাটাক হওয়ার ঘটনায় চিন্তিত চিকিৎসক মহল।
