দিন দর্পণ, হাওড়াঃ আজ ও কাল বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।৩০শে নভেম্বর এবং ১লা ডিসেম্বর বাতিল থাকবে হাওড়া থেকে বাহিরখন্ড-তারকেশ্বর লাইনের সমস্ত ট্রেন।হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার দুটি লোকাল ট্রেন।৩৭৩৪৯ এবং ৩৭৩৫১ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকছে।ঠিক তেমনই তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ৩৭৩৫ নম্বর লোকাল ট্রেনও আজ বাতিল থাকছে।নিত্য যাত্রীদের ভোগান্তীর মধ্যে পড়তে হবে।বহু নিত্যযাত্রীর রোজকার স্কুল,কলেজ,অফিস যাওয়ার জন্য অন্যতম যানবাহন এই ট্রেন।যারা সপ্তাহ শেষে কলকাতা, হাওড়া থেকে সাপ্তাহিক অফিস করে বাড়ি ফেরেন তাদের আজ খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে।
বাহিরখণ্ড-তারকেশ্বর লাইনে একটি ব্রিজে মেরামতির কাজ হবে বলে বন্ধ রাখা হচ্ছে রেল পরিষেবা।লোকাল ট্রেন বন্ধ হলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত সমস্যায় পড়তে হয় বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষকে।তারই সুযোগ নিয়ে ট্রেন বন্ধ হলেই একশ্রেণীর ছোট গাড়ির চালকরা মুনাফা লোটার খোঁজে ব্যস্ত হয়ে পড়েন।কম সময়ের যাত্রাপথে চড়া ভাড়া দাবি করতে থাকেন অনেক গাড়িচালক।যার জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
যেনে নিন রবিবার কী কী ট্রেন বাতিল থাকবে !
আপ লাইনের বাতিল হওয়া ট্রেন
হাওড়া থেকে তারকেশ্বর- ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
হাওড়া থেকে আরামবাগ- ৩৭৩৫৯
হাওড়া থেকে গোঘাট- ৩৭৩৭১
শেওড়াফুলি থেকে তারকেশ্বর- ৩৭৪১১, ৩৭৪১৫
ডাউন লাইনের বাতিল হওয়া ট্রেন
তারকেশ্বর থেকে হাওড়া- ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২
তারকেশ্বর থেকে শেওড়াফুলি- ৩৭৪১২, ৩৭৪১৬
আরামবাগ থেকে হাওড়া- ৩৭৩৬০
গোঘাট থেকে হাওড়া- ৩৭৩৭২
