ফেইঞ্জাল-এর তান্ডব শুরু


দিন দর্পণ, চেন্নাইঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল।যার জেরে বাংলাতেও ভোররাত  থেকেই হালকা বৃষ্টির শুরু হয়েছে।কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।এবং হাওয়ার দাপট বেশ ভালই।তামিলনাড়ুর পথে ঘূর্ড়িঝড়।কিছুক্ষণের মধ্যেই তামিলনাড়ুর কাছে মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত। অন্তত ৬টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।মৌসম ভবন জানিয়েছে, মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঝড়ের।সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।শনিবার সকাল থেকে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাওয়ার সন্ধে পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি চেন্নাইগামী বেশ কিছু বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ২২টি বিমান বাতিলও করা হয়েছে।আগামী ২-৩ দিন চেন্নাই সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।তার জেরে কয়েকদিন স্কুল-কলেজ এবং জরুরি পরিষেবা ছাড়া বেশকিছু অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শহরের কমপক্ষে ১৫০টি এলাকা জলমগ্ন।রবিবার পর্যন্ত আরও বৃষ্টি হবে বলেই আভাস দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর চেন্নাই শহরের মুঠিয়ালপেট এলাকায় শনিবার একটি এটিএমে টাকা তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের।ফেইঞ্জলের দাপটে চেন্নাই শহরের অধিকাংশ এলাকাই এখন জলের তলায়।তারমধ্যেই জমা জলে খোলা তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।সূত্রে জানা গিয়েছে, তিনি এটিএমে টাকা তুলতে এসেছিলেন।এটিএমে ঢোকার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি দরজা ঠেলে খোলার চেষ্টা করেন।সেই সময় জলের কারণে তিনি ভারসাম্য হারিয়ে একটি লোহার খুঁটি ধরেন।কিন্তু বুঝতে পারেননি তাতে বিদ্যুৎ পরিবাহী তারের সংযোগ ছিল।ফলে প্রচণ্ড জোরে শক খেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন।জলে পড়ে তাঁর মৃতদেহ ভাসতে থাকে।বেশ কিছুক্ষণ পর কয়েকজন কাঠের লগি দিয়ে ঠেলে তাঁর দেহ জল থেকে তোলেন।হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *