ভারতের ৭৫তম সংবিধান দিবস


দিন দর্পণ, নয়াদিল্লিঃ ভারতে ২৬শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়।এই সংবিধানের ইতিহাস হল,১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং ১৯৫০ খ্রিস্টাধের ২৬ জানুয়ারি কার্যকর হয়েছিল।ভারত সরকার ২০১৫ সালের ১৯ নভেম্বর তারিখের এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ নভেম্বর তারিখটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে। ওই বছরের ১১ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইয়ের দাদারে বি আর আম্বেদকরের  স্ট্যাচু অফ ইকুয়ালিটি  ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এই ঘোষণা করেন।এই সংবিধানের মূল কপিটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদার হাতে লেখা হয়।হিন্দি এবং ইংরেজি দুই ভাষায় লেখা।প্রতিটি পৃষ্ঠায় শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সুসজ্জিত।সংবিধান মোট ৩৯৫ টি অনুচ্ছেদে বিভক্ত কিন্তু বর্তমানে ৪৪৮টি অনুচ্ছেদ রয়েছে।তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানে।ভারতীয় সংবিধান সম্পূর্ণ হতে সময় লাগে ২বছর ১১মাস ১৮দিন। বিশ্বের সবথেকে বড় এবং জটিল সংবিধান বলা হয় ভারতীয় সংবিধানকে।ভারতীয় সংবিধানকে ন্যায় সংবিধান নামেও জানা যায়।এই সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান।এই সংবিধানে ১৫জন মহিলা সহ ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি গণপরিষদের ২৮৪জনের স্বাক্ষর করেছিলেন।ভারতের প্রথম আইন মন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ার ম্যান ছিলেন।

ভারতে সংবিধান দিবস সরকারি ছুটির দিন নয়। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নানা কার্যক্রম গ্রহণ করে থাকে।শিক্ষা ও সাক্ষরতা অধিদফতরের পরামর্শে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও সাক্ষরতা কেন্দ্রের অংশগ্রহণকরীরা, সংবিধানের প্রস্তাবনা পাঠ করে।এছাড়াও, স্কুল গুলিতে কুই্যজ, চিত্রাঙ্কন ইত্যাদি কর্মসূচি পালন করা হয়।স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সংবিধান সম্পর্কে অবগত করে থাকেন।সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যের উপর অনেক বিদ্যালয়ের পড়ুয়ারা বক্তৃতাতেও অংশগ্রহণ করে থাকে। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সংবিধান দিবসের দিন পুরনো সংসদ সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানের অয়োজন করা হয়েছিল।এখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সহ সভাপতি জাগদীপ ধানকর, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোদী দলনেতা রাহুল গান্ধী।এই অনুষ্ঠানের থিম ছিল আমাদের সংবিধান, আমাদের আত্মসম্মান। সংবিধান গ্রহণের ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে একটি  মুদ্রা ও একটি ডাকটিকিট জারি হয়েছে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, আমাদের সংবিধান জীবন্ত এবং প্রগতিশীল এক দলিল।আমরা সম্প্রতি স্বাধীনতার ৭৫তম মহোৎসব পালন করেছি।এবার আমরা ২০২৫ সালের ২৬শে জানুয়ারি ৭৫তম প্রজাতন্ত্র দিবস গৌরবের সাথে উৎযাপন করব।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *