প্যান কার্ডে এবার QR Code


দিন দর্পণ, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম।সোমবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় নেতৃসভায় এই সিদ্ধান্ত যানান।এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান ২.০।প্যান ২.০ প্রকল্পের জন্য ১৪৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। প্যান কার্ডে কিউআর কোড থাকলে আয়করদাতারা অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছে কেন্দ্র।সাধারণ মানুষের বিভ্রান্তি তৈরি হয়েছে।সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়, এই নয়া প্রযুক্তি শুধুমাত্র নতুনভাবে প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রেই মিলবে।ইতিমধ্যেই যাদের প্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোন পরিবর্তন হচ্ছে না।

প্যান ২.০ আপডেট করলে বেশ অনেকগুলি সুবিধা পাওয়া যাবে।প্রথমত, এখন প্রযুক্তি যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারনা।এই প্যান আপডেটের ফলে আপনি পাবেন অতিরিক্ত ডিজিটাল নিরাপত্তা।এটি জালিয়াতি এবং ডেটা চুরির সম্ভাবনা হ্রাস করবে। দ্বিতীয়ত, এটি সমস্ত ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবাগুলির জন্য শক্তিশালী এবং সহজ ইন্টারফেস হয়ে উঠবে।তৃতীয়ত, প্যান কার্ড ডিজিটাল করা হবে, যেখানে ই-প্যান প্রধানত ব্যবহার করা হবে। পুরো সিস্টেমটি পেপারলেস হবে।চতুর্থত, যেকোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড আপনার আইডি কার্ডের হিসাবে ব্যবহার করা যাবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে কর আদায়কে আরও স্বচ্ছ করা এবং কর ফাঁকি রোধ করাই সরকারের লক্ষ্য। সমস্ত আর্থিক লেনদেন প্যান কার্ডের সঙ্গে যুক্ত করে করের ভিত্তি বাড়াতে চায় সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *