দিন দর্পণ, কলকাতাঃ বছর শেষের আগেই রাজ্যবাসীর মুখে হাসি।১৫ থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে গরিব ও প্রান্তিক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সাড়ে ৯ হাজার কোটি টাকা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪সালের ডিসেম্বরের মধ্যে এক মাইল ফলক গড়তে চলেছেন।আবাস যোজনার ক্ষেত্রে একলা চল নীতি অনুসরন করতে চলেছে রাজ্য।এখন দিল্লি কলকাতা যে বৈরিতার সম্পর্ক, তাতে অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক নিয়মমাফিক কিছু ভাগের টাকা পাওয়া ছাড়া অনেক কিছুই বন্ধ।এর আগেও আবাস যোজনার গ্রাহকদের অ্যাকাউন্টে মোটা টাকা কিস্তি পাঠানো হয়েছে।তবে সেটা কেন্দ্রের পাঠানো টাকা ছিল।কোনও রাজ্য সরকার একা এই অঙ্কের টাকা হয়তো দেয়নি।কেন্দ্র আবাস যোজনার ৮২০০ কোটি টাকা অটকে রেখেছে।মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, আবাসের টাকা রাজ্যই দেবে। দিল্লির দরকার নেই।এক নতুন মাইলফলক গড়তে পারে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য।উপভোক্তাদের অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা করে পাঠাবে নবান্ন।অর্থাৎ এই প্রকল্পের জন্য ডিসেম্বর মাসে ৭২০০ কোটি টাকা ছাড়বে পশ্চিমবঙ্গ সরকার।
এছাড়াও, পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পেরও টাকা ছাড়া হবে।ইতিমধ্যেই ২কোটি মহিলা এই প্রকল্পের অওতায় রয়েছেন।ডিসেম্বর মাসে আরও ৫লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পাবেন।ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মাস ছয়েক আগে বাংলার ১২ লক্ষ পরিবারকে আবাস যোজনার শেষ কিস্তির টাকা দেবে রাজ্য।আশা করা যায়, নবান্ন এই যে মাইলফলক তৈরি করতে চলেছে, তা হবে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের প্রচারের অন্যতম বিষয়।আরও তাৎপর্যপূর্ণ হল, শেষ কিস্তিতে ১২ লক্ষ পরিবার এমন সময়ে এই ২০ হাজার টাকা করে পাবেন, যার ৬ মাসের মধ্যেই বাংলায় বিধানসভা ভোট হবে।
