দিন দর্পণ, ঝাড়খণ্ডঃ জন্মদিনে পিকনিক করতে এসে তলিয়ে গেলেন ৩ যুবক।বুধবার বিকেলে ধানবাদ থেকে ছয়জন পড়ুয়া এসেছিলেন মাইথন ড্যামের সংলগ্ন বরাকরনদের তিনডাবর এলাকা।ওই পড়ুয়ারা এসেছিলেন পিকনিক করতে।এই তিনডাবর এলাকায় নদীতে বড় বড় পাথর আর গভীর জল রয়েছে।পাথরের নীচে বড়ো বড়ো গর্ত রয়েছে।কোনও ভাবে সেখানেই স্নান করতে নামেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই তিনজন ডুবে যায়।রাতে খবর যায় প্রশাসনের কাছে।ড্যামে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।রাতভর তল্লাশির পর বৃহস্পতিবার সকালে দুজনের দেহ উদ্ধার হয়। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে।ডুবে যাওয়া পড়ুয়ারা হল তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং।বাড়ি ধানবাদ জেলার ওয়াসেপুরে।মাইথন প্রশাসন এবং স্থানীয়রা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে।কাল রাত থেকে এখনও এক দেহের তল্লাশি চলছে।ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয়রা বলেন আমরা খবর পেতেই দ্রুত পুলিশ প্রশাসনকে জানাই।এই জায়গায় মূলত কেউ জলে নামেনা।ওরা হয়ত জানত না।কারণ এখানে জলের গভীরতা খুবই গভীর প্রায় ২৫থেকে৩০ ফুট গভীর।ছেলেদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের আত্মীয়রা আসেন।কান্নায় ভেঙে পড়েন তাঁদের পরিবার।
