চার দেশ সফরে নরেন্দ্র মোদি


দিন দর্পণ, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ সামিটে ত্রিমাসিক সফরে প্রথম নাইজেরিয়ায় গেলেন।১৭ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী প্রথম নাইজেরিয়া সফর করেছেন। জি-২০ সামিটে তিনি বলেছেন এই সফরে ভারত ও নাইজেরিয়া প্রতিরক্ষা, বাণিজ্য ও উন্নয়নে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।বিশ্ব অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।ভারত-নাইজেরিয়া সম্পর্ক আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে।২১টি বন্দুকের স্যালুটের মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর মোদি তিনুবুর সঙ্গে একটি বৈঠক করেন এবং এরপর প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন।

রবিবার নাইজেরিয়া সফর শেষ করে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।তিনি ব্রাজিলে জি-২০ সামিটে অংশগ্রহণ করবেন, যা ১৮-১৯ নভেম্বর রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হবে।নাইজেরিয়া সফরের সময় মোদি দেশটির প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করেছেন।নাইজেরিয়ায় বসবাসরত ৬০ হাজার ভারতীয় প্রবাসীর অভিভাবক হিসেবে কাজ করার জন্য এবং ১৪০ কোটি ভারতীয়ের জন্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব নাইজারে ভূষিত করার জন্য তিনুবুকে ধন্যবাদ জানান মোদি।যা তাকে দ্বিতীয় বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে এই পুরস্কার প্রাপ্তি লাভের সম্মান দেয়।বিশ্ববিদ্যালয় ব্রিটেনের রানী এলিজাবেথ ১৯৬৯ সালে প্রথম এই সম্মাননা পেয়েছিলেন।মোদি ১৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন, যা তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে গণ্য হয়।

এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আরও তিন দেশের সফরে রয়েছেন।তার পরবর্তী গন্তব্য গায়ানা হবে।গায়ানায় তিনি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।অবশ্যই মোদি এবার ব্রাজিল যাচ্ছেন। যেখানে ১৮-১৯ নভেম্বর অনুষ্ঠিত জি-২০ সামিটে বিশ্ব নেতাদের উপস্থিতির মধ্যে তিনি এক বিশেষ ভূমিকা রাখবেন।এই সফরের মাধ্যমে, মোদি ভারত-নাইজেরিয়া সম্পর্কের নতুন যুগের সূচনা করেছেন এবং বিশ্ব রাজনীতিতে ভারতীয় অবস্থান আরও দৃঢ় হচ্ছে। জি-২০ সামিটেও ভারতের নেতৃত্বের ভূমিকা নিশ্চিত হবে। যা দেশটির বৈশ্বিক প্রভাবকে আরও শক্তিশালী করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *