উত্তর ব্যারকপুরের ভাইস চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু


দিন দর্পণ, কলকাতাঃ  একদিকে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা নিয়ে সরগরম গোটা রাজনীতি মহল।অন্যদিকে, শনিবার সকালে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারই বাড়ি থেকে।পরিবার সূত্রে জানা যায়, বিগত দুদিন তিনি নিখোঁজ ছিলেন।নোয়াপাড়া পুলিশ স্টেশানে নিখোঁজের ডায়রি করা হয়।শুক্রবার মধ্যরাতে তিনি বাড়ি ফেরেন এবং তার ফোনটি রেখে বেরিয়ে যান।

শনিবার সকালে ছাদের চিলেকোঠার ঘর থেকে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়।মৃতদেহের কাছেই ছিল একটি সুসাইড নোট।খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।আত্মহত্যা না খুন তা খুঁতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিউ ব্যারাকপুর পুরসভার আনন্দমঠ এলাকায় বাড়ি তাঁর।স্ত্রী, সন্তান, মা, তিন ভাই সকলে এক সঙ্গে থাকতেন।তার বসতবাড়িতে কিছু কাজ চলায় তিনি তার পাশেই একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকছিলেন তিনি।১৯৮৪  সাল থেকে কাউন্সিলর তিনি।২০২২ সালে ব্যারাকপুরে ৮ নম্বর ওর্য়াডের জনপ্রতিনিধি হয়েছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়।

উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলররা এবং পুরপ্রধান মলয় ঘোষ ছুটে আসেন এই ঘটনা শুনে।মলয় বাবু জানান বৃহস্পতিবার সত্যজিতের সাথে দেখা হয়।প্রায় দুঘণ্টা আমরা পুরসভার নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি।ওঁর কোনও মানসিক অবসাদ রয়েছে বলে কখনই মনে হয়নি।তবে আমার সাথে দেখা হত কম।যাঁরা সবসময় ওঁর সঙ্গে থাকতেন তাঁরাই বিষয়টি বলতে পারবেন।পুলিশ তদন্ত করছে।সেই তদন্তের উপর ভরসা রাখছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *