হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ৩দিনে ২০০ ট্রেন বাতিল!


দিন দর্পণ, কলকাতাঃ আগামী বৃহস্পতিবার থেকে টানা ৩দিন বাতিল থাকবে ২০০টি ট্রেন। লোকালের পাশাপাশি প্যাসেঞ্জার এবং কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করল রেল।

রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী সাধারণের সুবিধার্থে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণেই সংশ্লিষ্ট রুটে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দুরপাল্লার ট্রেনের গতিপথ আংশিক বদল করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, এতদিন বাঁকুড়া থেকে বর্ধমানের সঙ্গে সরাসরি কোনও ট্রেন চলত না। ফলে আসানসোল হয়ে অনেকখানি ঘুরপথে বাঁকুড়ায় পৌঁছতে হত।এবার  হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।ইতিমধ্যে পরিকাঠামোর কাজ শেষ।এবার ইন্টারলকিংয়ের কাজ হবে। সেকারণেই ১৪ থেকে ১৭ নভেম্বর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের দাবি, টানা ৩দিন একাধিক ট্রেন বাতিলের ফলে হয়তো কিছুটা ভোগান্তি হবে ঠিকই, তবে ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ হলে যাত্রীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন। একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিলের তালিকায় রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল,  শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু এবং গণদেবতা এক্সপ্রেস। একইভাবে হাওড়া থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওই তিনদিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *