BASIRHAT- বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউজে


আশিক এলাহী, ১৩.০৩.২৪ সময়ঃ ০৩.৩০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

হিঙ্গলগঞ্জ ইলেকট্রিক পাওয়ার হাউজের অধীনে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিংঙ্গলগঞ্জের ইলেকট্রিক পাওয়ার হাউজে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ। এই পাওয়ার হাউজের অধীনে 25/30 জন শ্রমিক দীর্ঘ তিন চার মাস ধরে কোনো বেতন না পাওয়ায়, আজ তারা হাতে প্লাকেট নিয়ে বিদ্যুৎ পরিষেবা সচল রেখে হিঙ্গলগঞ্জ পাওয়ার হাউসের সামনে বিক্ষোভ করে।
মূলত এই সব শ্রমিকরা বিজি এন্টারপ্রাইজ এর অধীনে কাজ করে।
এই শ্রমিকরা হাসনাবাদ টু হিঙ্গলগঞ্জ ৩৩ কেবি ,১১ কেবি লাইনে কাজ করে।
এদিন তারা,হিঙ্গলগঞ্জ ফিটার, খুলনা ফিটার, বায়লানী ফিটার, কালিবাড়ি ফিটার, সমশেরনগর ফিটার, হেমনগর, ফিটার ও ৩৩ কেবি ফিটার, সচাল রেখে বিক্ষোভ করে।ও লাইন বন্ধ হয়ে গেলে, বা (ব্রেক ডাউন) হলে কর্মীবৃন্দ কাজে যাবে না ও কাউকে কাজ করতে দেবে না যতক্ষণ না তারা বেতন পাচ্ছে কর্মবিরোধী চলবে!তার মধ্যে আজ সকাল থেকে হিঙ্গলগঞ্জ খুলনা বাইলানি সমস্ত পিটারগুলি বন্ধ হয়ে গেছে!যার জন্য সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন বাড়িতে আসছে না পানীয় জল পাইপ লাইনের,সাধারণ মানুষের ফ্রিজে থাকা সামগ্রিক খাবার নষ্ট হয়ে যাচ্ছে সমস্যায় পড়েছেন বিভিন্ন দোকানদার রাও!এই শ্রমিকরা
তারা খুব স্বল্প বেতনে জীবনের ঝুকি নিয়ে জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু বিগত তিন চার মাস ধরে বেতন না পাওয়ায় তাদের সংসার আজ পথে বসছে।
তাই এদিন ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে।যতক্ষন পর্যন্ত বেতন না পাচ্ছে ততদিন এই অচল অবস্থা চালিয়ে যাবে।শ্রমিকরা কবে পাবে তাদের ন্যায্য হকের পাওনা বেতন কবে হবে পরিস্থিতি স্বাভাবিক এটা এখন দেখার বিষয়!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *