BIRBHUM BJP POSTER- বিজেপি প্রার্থীর পোস্টার ঘিরে চাপানউতোর কীর্ণাহারে


সঞ্জয় ব্যানার্জী, ১২.০৩.২৪ সময়ঃ ০৪.৩৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, সোমবার রাত্রি নাগাদ বীরভূমের কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়লো পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়ে ছে তা এখনও স্পষ্ট নয়।

তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্টন বাজার আগেই আবারো ফের যেন বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে তা এই পোস্টারের লেখা দেখলেই বোঝা যাচ্ছে।

ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে প্রিয়া হাটাও বিজেপি বাঁচাও, প্রিয়া সাহা দূর হটো, পিয়া সাহা বিজেপির প্রার্থী মানছিনা মানবোনা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লেখা লিখে কিন্নাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া তাহার বিরুদ্ধে পড়লো একাধিক জায়গায় পোস্টার।

যদিও অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা প্রার্থী বিজেপির হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রিয়া সাহা আর তার বিরুদ্ধেই এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *