কুহেলী দেবনাথ, 28.02.24 সময়ঃ 05.33
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
নদীয়া,
আবারো ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ একাধিক বাস যাত্রী। প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খোয়া বোঝাই লরির সাথে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি, এছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায় খোয়া বোঝায় লরিটি। ঘটনাটি বুধবার দুপুরে নদীয়ার শান্তিপুর পাঁচপোতা সংলগ্ন জাতীয় সড়কের। জানা যায় বাসটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল, আর খোয়া বোঝায় লরিটি রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। দুটি গাড়ি একই রোডে যাতায়াত কড়াই এই ভয়াবহ দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। যদিও ঘটনাস্থলে স্থানীয় মানুষ ছুটে গিয়ে বাসের ভেতর থেকে একের পর এক আহতদের উদ্ধার করে। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী, এ ছাড়াও ছুটে আছে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, এরপর ক্রেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনায় কারোর মৃত্যু না ঘটলেও চোখে মুখে আতঙ্কের ছাপ এলাকার মানুষের।
