কুহেলী দেবনাথ, ২৩.০২.২৪ সময়ঃ ০৪.০৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ঝোপের মধ্য থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, নদিয়ার তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর রাজ্য সরকারের পাশের ঝোপ থেকে উদ্ধার হয়েছে কয়েক ব্যাগ ভরা ভোটার কার্ড।
ঘটনার খবর পেতেই ছুটে আসে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী, এরপর এই ভোটার কার্ডগুলি কোথা থেকে কিভাবে এলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়দের কাছ থেকে। স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ভোটার কার্ড গুলি এ রাজ্যের নয়, ভিন্ন রাজ্যের। তবে কিভাবে এই ভোটার কার্ড গুলি ঝোপের মধ্যে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। লোকসভা ভোটের আগের এই ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
