AGNIMITRA PAUL- কুণালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অগ্নিমিত্রার


সুপর্ণা দে, ২২.০২.২৪ সময়ঃ ০৪.৫৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আলিপুর আদালতে অভিযোগ দায়ের করলেন। মঙ্গলবার একটি টক শোতে বক্তব্য রাখছিলেন কুণাল৷ তাঁর নামে অভিযোগ, সেখানে তিনি সন্দেশখালির মহিলাদের উদ্দেশ্যে করে কটূক্তি করেন৷ তখন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল কুণাল ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদ করেন৷ সেই সময় অগ্নিমিত্রা পলকে নিশানা করেও কুরুচিকর মন্তব্য করেছেন কুণাল৷ এই ঘটনায় কুণালের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র৷ তৃণমূল মুখপাত্রের বিরুদ্ধে মানহানি, জনমানসে মানহানি, কুৎসিত অঙ্গভঙ্গি- এই তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার আলিপুর পুলিশ আদালত মামলাটি গ্রহণ করে৷ মামলা দায়ের করে বেরিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানান, একজন বিধায়ককে সর্বসমক্ষে অপমানজনক কথা বলার জন্যেই কুণালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এর পাশাপাশি তিনি দু’টি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মামলা করেন৷ সন্দেশখালিতে খালিস্তানি বিতর্কে তাঁর নাম জড়াবার অভিযোগে ওই দু’টি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মামলা দায়ের করেন তিনি৷ অগ্নিমিত্রার ক্ষোভ, এই ভুল খবর জনমানসে তাঁর ভাবমূর্তি নষ্ট করেছে এবং তাঁর সম্মানহানি হয়েছে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *