সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০৩.৫৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে এবার গরমের অস্বস্তি। কয়েকদিন আগেও যে নাতিশীতোষ্ণ মনোরম ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল তা ক্রমেই কমছে। ফ্যান চালাতে হচ্ছে মাঝে মাঝে৷ দিনের বেলায় রোদে বেরোলে কপাল বা পিঠে ঘাম জমছে। বৃহস্পতিবার নাগাদ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি বাড়বে। বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট কমছে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে। সব মিলিয়ে বলাই যায় বসন্তের হাত ধরে গ্রীষ্ম কয়েকদিনের মধ্যে কড়া নাড়তে শুরু করবে। কারণ দক্ষিণ এবং উত্তর দুই জায়গাতেই পারদ ৪ ডিগ্রির কাছাকাছি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়তে আর বেশি দেরি নেই।
