SNOWFALLS- ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের জের, হিমাচল প্রদেশে জারি লাল সতর্কতা


সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০৬.০৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভারী বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত-সহ ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারনে হিমাচল প্রদেশের ৭ জেলায় জারি হল রেড অ্যালার্ট৷ এমনকি জানানো হয়েছে, বিদ্যুৎ, জল সরবরাহ এবং যোগাযোগের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি প্রভাবিত হতে পারে। সোমবার সকাল থেকেই মানালিতে শুরু হয়েছে বৃষ্টিপাত৷ সাইড সিনে বেরোতে চাইছেন না গাড়ি চালকরা৷ ফলে পর্যটকরা কার্যত ঘরবন্দি৷ তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রিতে৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কুল্লু-মানালি এবং লাহৌল-স্পিতির উচ্চতর অঞ্চলে তুষারপাত হচ্ছে। রোহতাংয়ের অটল টানেলের কাছে তুষারপাতের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। রোটাং পাস, কোকসার, সিসু এবং লাহৌলের অন্যান্য উচ্চ শিখরে তুষারপাত শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে আবহাওয়া খারাপ থাকবে বলে আশা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *