SANDESHKHALI REKHA SARMA- সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা


আশিক এলাহী, ১৯.০২.২৪ সময়ঃ ০২.২৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সহ তিন জনের প্রতিনিধি দল পৌঁছালো সন্দেশখালিতে। সেখানে গিয়ে তারা সন্দেশখালির বিভিন্ন পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে ঘুরে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভিযোগগুলি শুনবেন। দীর্ঘদিন ধরে তাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে বা যে ধরনের সমস্যার মধ্যে তারা পড়েছে সেটা সমস্তটাই নতিবদ্ধ করবেন। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড়া এলাকায় যেখানে সব থেকে বেশি মহিলারা নির্যাতিতা হয়েছেন তাদের সঙ্গে গিয়েও দেখা করবেন। পাশাপাশ উত্তর ২৪ পরগণার জেলা শাসক সহ বসিহাট পুলিশ জেলার পুলিশ সুপাররের সঙ্গে ওর দেখা করবেন। এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এমনটাই খবর কমিশন সূত্রে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *